ছেলেকে হারানোর শোকের মধ্যেও তার কোনো স্মৃতি ঘরে রাখতে চাননি বাবা-মা। মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে সব ছবি। বাসায় থাকা ছবিগুলোও ছিঁড়ে ফেলা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে ঢাকার তুরাগের রানাভোলা এলাকায় ১৭ বছর বয়সী মো. সুমনের ভাড়া বাসায় গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।