যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষের যাতায়াতের ভরসা খেয়াঘাট। বর্ষায় নৌকায়, আর শুষ্ক মৌসুমে হাঁটু-কোমরপানি মাড়িয়ে নদী পার হতে হয় তাঁদের। এতে ভোগান্তিতে পড়েন কৃষক, শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিরা। বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের মির্জাপুর এলাকার খেয়াঘাটের বর্তমান চিত্র নিয়ে এই ছবির গল্প—













