কিছু ভ্রমণ শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় না। ফিরে আসার পরও তারা মনের ভেতর কোথাও চলতে থাকে কখনো জলের শব্দ হয়ে, কখনো দূরের পাহাড়ের নীল রেখা হয়ে, কখনো বন্ধুদের হাসির প্রতিধ্বনি হয়ে। টাঙ্গুয়ার হাওরে আমাদের নয়জনের দুদিনের সফর তেমনই একটি ভ্রমণ। ঢাকায় ফিরে এসেছি ঠিকই, কিন্তু মনে হয়, মনটা এখনো কোথাও একটি নৌকার ছইয়ের […]