ঠাকুরগাঁওয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত দুজন সম্পর্কে আপন মামা-ভাগনে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু (২৯) ও ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় (১৮)।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সড়কে একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসানের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসানের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই মামা-ভাগনে দীর্ঘদিন ধরে যোগসাজশ করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজনীতি
১৫ লাখ টাকার ইয়াবাসহ মামা-ভাগনে গ্রেপ্তার

শেয়ার করুন







