আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসিকে নিয়ে পুরোনো এক স্মৃতির কথা শোনালেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি স্মরণ করেন, সেভিয়ার যুব দলের কোচ থাকার সময় বার্সেলোনার যুব দলে খেলা মেসিকে আটকাতে গিয়ে তিনি কী ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন!

দে লা ফুয়েন্তে বলেন, ‘লিও মেসির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন আমি সেভিয়ার যুব দলের কোচ ছিলাম। আমরা বার্সেলোনায় খেলতে গিয়েছিলাম। তখন মেসি নামে এক ছেলেকে নিয়ে অনেক প্রশংসা শুনেছিলাম। তাই তাকে পুরো ম্যাচজুড়ে একজন খেলোয়াড় দিয়ে ব্যক্তিগতভাবে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।‘

তিনি আরও বলেন, ‘কিন্তু ৭০তম মিনিটে সেই ডিফেন্ডারকে বদলি করতে হয়, কারণ সে একটি হলুদ কার্ড দেখেছিল। তখনও ম্যাচের স্কোর ছিল ০-০। এরপর মাত্র ১৫ মিনিটের মধ্যে মেসি আমাদের বিপক্ষে চারটি গোল করে বসে।‘

এই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে স্পেন কোচ জানান, এবার অবশ্য মেসিকে থামাতে একই কৌশল ব্যবহার করা হবে না।
তিনি বলেন, ‘এবার আমরা ম্যান টু ম্যান মার্কিং কৌশল ব্যবহার করব না। তবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং তাকে বিশেষ নজরে রাখতে হবে’।

আরএএইচইউএল/এসকেডি/এএসএম