ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে গত ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ১২ বাংলাদেশিকে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়া জেলা থেকে আটক করা হয়েছে ১০ জনকে এবং ত্রিপুরায় আটক করা হয়েছে দুজনকে। তাদেরকে রাখা হয়েছে সংশ্লিষ্ট জেলার হোল্ডিং সেন্টারে।