যুক্তরাষ্ট্রকে প্রচ্ছন্ন খোঁচা দিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মিত্রদেশগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে পারস্পরিক সহযোগিতা এবং এই প্রযুক্তিতে কোনো একক দেশের আধিপত্য রোধ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সাংহাইতে আয়োজিত প্রযুক্তি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন শি। গত বৃহস্পতিবার চীনের নেতৃত্বে ২৯টি দেশের নতুন একটি জোট গঠন করা হয়েছে। আল-জাজিরা।




