২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের শুরুতে সৌম্য সরকারকে হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও সেই জুটি বেশিদূর এগোয়নি।
ক্রেইগ আরভিন বল হাতে এসেই ভাঙেন এই জুটিটিও। নিজের প্রথম ওভারে শান্তকে ফিরিয়ে দেন তিনি। ১৬ বলে ৯ রান করা বাংলাদেশ দলের এই ব্যাটার স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
এর আগে ব্লেসিং মুজারাবানির অতিরিক্ত বাউন্সে বিপাকে পড়ে ১৩ রান করে আউট হন সৌম্য সরকার। তার ব্যাটের কানায় লেগে বল স্লিপে ধরা পড়লে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
৩৮ রানে এই দুই উইকেট হারানোর পর অপর ওপেনার তানজিদ তামিম ও মিড অর্ডার তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান। ক্রিজে আছেন ৩৯ রানে তানজিদ হাসান, তার সঙ্গে নতুন ব্যাটার তাওহীদ হৃদয় ৯ রানে।
এসকেডি/আইএইচএস








