কারিশমা তান্না ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্যবসায়ী বরুণ বাঙ্গেরাকে বিয়ে করেন। তাঁদের বিয়ে গুজরাটি রীতিতে অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের ৬ এপ্রিল ইনস্টাগ্রামে একটি ফটোশুটের মাধ্যমে প্রথম সন্তানের আগমনের ঘোষণা দেন এই জুটি।
পোস্টে কারিশমা লিখেছিলেন, ‘২০২৬ সালের আগস্টে সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া আমাদের জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে আশ্চর্য, ছোট্ট উপহার আসতে চলেছে।’
২০০১ সালে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান কারিশমা।
এরপর রিয়েলিটি শো ‘বিগ বস’–এর অষ্টম আসরে অংশ নিয়েও জনপ্রিয়তা কুড়ান।
টেলিভিশন ড্রামা ‘নাগিন’ তাঁর অভিনয়জীবনের আরেকটি বড় মাইলফলক। ‘গ্র্যান্ড মাস্তি’ ও ‘সাঞ্জু’সহ কয়েকটি বলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন।
তবে ২০২৩ সালে হানসাল মেহতা পরিচালিত নেটফ্লিক্সের সিরিজ ‘স্কুপ’–এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের বিপুল প্রশংসার সঙ্গে বেশ কিছু পুরস্কারও ঘরে তোলেন। এটি এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সেরা কাজ।
২০২০ সালের শেষের দিকে এক নিউ ইয়ার পার্টিতে এই দুজনের প্রথম দেখা হয়েছিল।
পরিচয়ের পর প্রায় দেড় বছর ডেট করেন। সম্পর্কের শুরু থেকেই সম্পর্কটিকে একেবারেই ব্যক্তিগত রেখেছিলেন। কেননা, এর আগে কারিশমা পাবলিকলি হাই–প্রোফাইল প্রেমের সম্পর্কে থেকে যথেষ্ট ভুগেছিলেন।
২০২১ সালের নভেম্বরে দুজনের পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে বাগ্‌দান সম্পন্ন হয়। ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ের পর কারিশমা ও বরুণের বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ায় ও আলোচনার সৃষ্টি করে।
কারিশমা একাধিক সাক্ষাৎকারে বলেছেন, বরুণের শান্ত স্বভাব, পরিণত বোঝাপড়া ও সব সময় পাশে থাকার মানসিকতা তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।
কারিশমার জীবনসঙ্গী বরুণ বাঙ্গেরা রিয়েল এস্টেট ব্যবসায়ী। এই দুজন সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত জীবন তুলনামূলকভাবে আড়ালে রেখেছেন।
শিগগিরই মা–বাবা হতে চলেছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে যাচ্ছেন শুভেচ্ছায়।
এখন শুধুই নতুন অতিথির আগমনের অপেক্ষা...

সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড ও নিউজ মিল

ফিটনেস, ফ্যাশনে নজর কাড়ছেন শর্বরী, দেখুন তাঁর ১০ ছবি