ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের বৈঠকের মধ্যেই তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। আজ বুধবার বিকেল ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

এর আগে, বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে একদল শিক্ষাথী শিক্ষাভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন তারা। 

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

এদিন দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষাভবন মোড়ে প্রায় ৬টা পর্যন্ত অবস্থান করেন। প্রায় ২ ঘণ্টার অবস্থান শেষে শিক্ষাভবন মোড় ত্যাগ করেন আন্দোলনকারীরা। এরপর সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ।

এরপর বিকেল ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  

আরও পড়ুন

দুই ঘণ্টা পর শিক্ষাভবন ছাড়লেন আন্দোলনরত পরীক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ। 

এনএস/কেএসআর