টানা ছয়দিনের বিরতি শেষে আজ আবারও বসছে জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।​এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এবং অর্থ বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের পর সংসদের অধিবেশন মূলতবি করা হয়েছিল। গত ১১ জুন বাজেট উত্থাপনের পর থেকে সরকার ও বিরোধী দলের এমপিরা বাজেট, অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ও আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে দীর্ঘ আলোচনা করেছেন।​সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে ৫টি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। মন্ত্রণালয়গুলো হলো: ​পানিসম্পদ মন্ত্রণালয়, ​আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়,​জনপ্রশাসন মন্ত্রণালয়,  ​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ​বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়আজকের বৈঠকে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে দুটি গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা হবে। এর একটি হলো—চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের শতভাগ রপ্তানি, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি। অন্যটি হলো—ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া।কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত এই অধিবেশন চলার কথা রয়েছে।