দেশের ৮টি অঞ্চলে সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।​আবহাওয়া অফিসের পক্ষ থেকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের মোট ৮টি অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো—​খুলনা, ​বরিশাল, ​পটুয়াখালী, ​নোয়াখালী, ​কুমিল্লা, ​চট্টগ্রাম, ​কক্সবাজার এবং ​সিলেট।বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।​এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।