জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর আজমপুর ওভারব্রিজের নিচে গুলিতে নিহত হন রিকশাচালক মোহাম্মদ আকাশ। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন তিনি। ফলে দেশ যখন অগ্নিগর্ভ হয়ে ওঠে কোনো এক অজানা আশঙ্কায় পরিবার তাকে নিষেধ করে আন্দোলনে যুক্ত না হতে।