জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
গতকাল সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোর গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের আওতাধীন সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন এবং দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
তবে রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় কিছুটা কম বা বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
The post আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় appeared first on ZoomBangla.







