উত্তরা মটরস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং অ্যান্ড সেলস-টু হুইলার বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: ২৫-৪০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আর্কষণীয়।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, উৎসব বোনাস ২টি, বার্ষিক বেতন বৃদ্ধি, গ্র্যাচুইটি, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, সাপ্তাহিক ছুটি শনিবার এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৮ জুলাই, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম








