চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল নিবাসী, পাকিজা গ্রুপের চেয়ারম্যান আমির হোসেন মাস্টার (৯০) নগরীর একটি হাসপাতালে রোববার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রোববার বাদ আসর কদমরসুল মোবারক আলী সারাং জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমির হোসেন মাস্টারের কুলখানি উপলক্ষ্যে আগামী শনিবার দুপুরে কদমরসুলের নিজ বাড়িতে মেজবানের আয়োজন করা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।