প্রযুক্তি ও গবেষণাভিত্তিক স্কিনকেয়ার পণ্যের চাহিদা বিশ্বজুড়েই বাড়ছে। সেই ধারায় বাংলাদেশেও বিজ্ঞানভিত্তিক ও সাশ্রয়ী স্কিনকেয়ার সমাধান নিয়ে এসেছে দেশীয় ব্র্যান্ড দ্যা সেলেস্ট। ২০২৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের কাঁচামাল, গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) এবং দেশীয় উৎপাদনের সমন্বয়ে আধুনিক স্কিনকেয়ার পণ্য বাজারজাত করছে। ব্র্যান্ডটির দাবি, প্রতিটি পণ্য তৈরির ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া, ত্বকের ধরন এবং ব্যবহারকারীদের বাস্তব চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বখ্যাত স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোর গবেষণা ও ফর্মুলেশন পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে স্থানীয় বাজারের জন্য উপযোগী সমাধান তৈরি করা হয়েছে।

বর্তমানে দ্যা সেলেস্টের পোর্টফোলিওতে রয়েছে সাত ধরনের সিরাম এবং একটি টোনার। এর মধ্যে ভিটামিন সি, নিয়াসিনামাইড, আলফা আরবুটিন, ট্রানেক্সামিক অ্যাসিড, হায়ালুরনিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড ও অ্যাজেলেইক অ্যাসিড সিরাম উল্লেখযোগ্য। পাশাপাশি রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড টোনার। ডার্ক স্পট, ব্রণের দাগ, ত্বকের আর্দ্রতা ধরে রাখা, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ এবং অসম ত্বকের রঙের মতো সমস্যাকে লক্ষ্য করেই এসব পণ্য তৈরি করা হয়েছে। দ্যা সেলেস্টের প্রতিষ্ঠাতা শাহ পরান খান বলেন, উন্নতমানের স্কিনকেয়ারকে সবার নাগালের মধ্যে নিয়ে আসাই তাদের লক্ষ্য।