বগুড়া সদরের পাশাপাশি দুটি গ্রাম চালিতাবাড়ী ও উলিপুর। প্রায় দুই যুগ আগে গ্রাম দুটির মোড়ে স্থানীয় গ্রামবাসী বাজার বসান। সকালে দেশি মাছ বিক্রির ব্যাপক কদর রয়েছে বাজারটির। চাষের মাছ নেই বললেই চলে। গ্রাম দুটির ও আশপাশের জেলেরা বিল ও খাল থেকে যেটুকু শিকার মাছ করেন, তা দিয়েই বাজারটির বিকিকিনি চলে। ভোরে আনন্দবাজারে মাছ বিকিকিনি নিয়ে ছবির গল্প।













