তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সীমান্ত পাহারার মতোই সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দফতরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপত্তার ধারনা গুণগতভাবে পাল্টে গেছে। যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা কেবল সীমান্তের বিষয় নয়, তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

The post আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন appeared first on চ্যানেল আই অনলাইন.