অনিরুদ্ধ রবিচন্দরের চাচার এক মন্তব্যের পর আবারও আলোচনায় দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারানের সম্ভাব্য বিয়ে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দক্ষিণ ভারতীয় সংগীত তারকা অনিরুদ্ধ রবিচন্দর ও ব্যবসায়ী কাব্য মারানকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি অনিরুদ্ধর চাচার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনিরুদ্ধর চাচা ও অভিনেতা ওয়াই জি মাহেন্দ্রান এক সাক্ষাৎকারে এই বিয়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি অনিরুদ্ধকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর জানা তথ্য অনুযায়ী বিয়ের বিষয়টি প্রায় নিশ্চিত।

তবে বিয়ের সম্ভাব্য তারিখ, স্থান বা অন্য কোনো বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। একই সঙ্গে কাব্য মারানের প্রশংসা করে তাঁকে মেধাবী ও পরিশ্রমী একজন নারী হিসেবেও উল্লেখ করেন।

যদিও এই মন্তব্যের পর জল্পনা আরও বেড়েছে, এখন পর্যন্ত অনিরুদ্ধ রবিচন্দর বা কাব্য মারান—কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেননি।

এর আগে ২০২৫ সালেও তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হয়, তাঁরা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন এবং বিয়ের পরিকল্পনাও করছেন।

তবে সে সময় অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দেন।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান।

কাব্য মারান ভারতের অন্যতম বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহীদের একজন
কাব্য মারান ভারতের অন্যতম বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহীদের একজন

অন্যদিকে কাব্য মারান ভারতের অন্যতম বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহীদের একজন।

তাই তাঁদের সম্ভাব্য বিয়ের খবর নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টিকে গুঞ্জন হিসেবেই দেখছেন পর্যবেক্ষকেরা।

সূত্র: এমএসএন

৪২ বছর বয়সে মা হতে চলেছেন কারিশমা