বছরের আলোচিত থ্রিলার ‘মর্দানি-৩’ এবার টেলিভিশনের পর্দায়। আগামী ১৮ জুলাই রাত ৮টায় সনি ম্যাক্সে সিনেমাটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এতে আবারও সাহসী পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একাধিক কিশোরীর নিখোঁজ হওয়ার রহস্য। তদন্তে নেমে শিবানি আবিষ্কার করেন একটি ভয়ংকর অপরাধচক্র, যা তাকে নিয়ে যায় জীবন-মরণ লড়াইয়ে।