অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি কন্ট্রোল—এসিআই হাইজিন প্ল্যান্ট বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: কোয়ালিটি কন্ট্রোল—এসিআই হাইজিন প্ল্যান্ট।

পদের নাম: অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: রসায়ন, অণুজীববিজ্ঞানে স্নাতক (বিএসসি) পাস।

অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর।

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক।

কর্মক্ষেত্র: অফিস।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মস্থল: গাজীপুর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম