অনেকেই ভেবেছিল কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হয়তো হেসে খেলেই জিতবে। কিন্তু মাঠে তাদেরকে বেশ পরীক্ষায় ফেলেছিল নবাগত দেশটি। প্রথমার্ধে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কেপ ভার্দে।
পরে আর্জেন্টিনা আবার এগিয়ে যায়, কিন্তু আফ্রিকান দলটি আবারও সমতা ফিরিয়ে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে রাউন্ড অব ১৬ নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে স্কালোনি নিজের খেলোয়াড়দের হার না মানা লড়াইয়ের মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। স্কালোনি বলেন, ‘আমি সবচেয়ে বেশি মুগ্ধ আমাদের সব খেলোয়াড়ের নিবেদন দেখে। তারা সম্পূর্ণ ক্লান্ত হয়ে মাঠ ছেড়েছে, কারণ তারা নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে। এটাই আর্জেন্টিনা।’
আর্জেন্টিনা কোচ যোগ করেন, ‘যারা এটা বোঝে না, তাদের জন্য বিষয়টি উপলব্ধি করা কঠিন হতে পারে। কিন্তু আমরা আর্জেন্টাইনরা এটা বুঝি। এখানে কিছুই সহজ নয়। আমি আবেগাপ্লুত।’
আরআর/এমএমআর








