নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ সদস্যসহ ৪ জন। অভিযুক্তদের দায়ের কোপে তারা গুরুতর জখম হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন–সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল। আহত অপরজন পুলিশের সোর্স মাসুম মিয়া। তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সোর্স মাসুম মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতভাইয়াপাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনার তদন্তে অভিযানে যায় পুলিশ। এ সময় মামলার আসামি সাগর ও তার ভাই সজল দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। তাদের এলোপাতাড়ি কোপে এসআই সুরুজ্জামানসহ চারজন রক্তাক্ত জখম হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে।আহত এসআই সুরুজ্জামান বলেন, ‘ছিনতাই হওয়া গাড়ি উদ্ধারে অভিযানে গেলে সাগর ও সজল দা দিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। /
রাজনীতি
আসামি ধরতে গিয়ে রক্তাক্ত পুলিশসহ ৪ জন

শেয়ার করুন







