বাবা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার রাষ্ট্র-সমর্থিত ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত এবং মোজতবা খামেনির নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রতিশোধ আমাদের জাতির দাবি এবং তা অবশ্যই নিতে হবে।”