গাজীপুরে রেল লাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন চাটখিল পশ্চিম নোয়াখলা গ্রামের তানজিল হোসেন জয়। মঙ্গলবার সকালে জয় রেল লাইন অতিক্রম করতে গিয়ে দ্রুত গতির ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। নিহতের মামা আনোয়ার হোসেন দুলাল বলেন, জয়ের বাবা ইউসুফ গাজীপুরে ব্যবসা করেন। জয় তার বাবার কাছে বেড়াতে গিয়েছিলেন।