বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে বাগেরহাট-ফকিরহাট পুরাতন সড়কের সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত তানজিম সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার সুলতান শেখের ছেলে। তার বাবা সুলতান শেখ বর্তমানে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে তানজিম বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানজিম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই চালক মাহিন্দ্রাটি নিয়ে দ্রুত পালিয়ে যান।বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহীন আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাহিন্দ্রাটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।/
রাজনীতি
বাগেরহাটে মোটরসাইকেল-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোর নিহত

শেয়ার করুন







