বহুমাত্রিক শিল্পী মুস্তাফা মনোয়ারকে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক অনন্য নির্মাতা, শিক্ষক ও প্রেরণার উৎস হিসাবে স্মরণ করেছেন দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা বলেন, চিত্রকলা, পাপেট, নাটক, সংগীত, টেলিভিশন ও শিশুতোষ আয়োজনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পী মুস্তাফা মনোয়ার স্মরণ পর্ষদের উদ্যোগে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।