ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রোববার মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। জানা যায়, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ার খবর পেয়ে কর্তৃপক্ষ সেগুলো অপসারণের উদ্যোগ নেয়। বেলুন অপসারণ কাজ শেষ হলে সকাল ৭টার দিকে ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

এ বিষয়ে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি এলাকায় মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন এসে আটকে যায়। খবর পাওয়া মাত্রই এগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়।