চলমান বৈরি আবহাওয়ার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (৯ জুলাই) দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং বিরাজমান জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় চবির সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার উপর স্থগিতাদেশ আগামীকাল ৯ জুলাই তারিখেও বলবৎ থাকবে।
এর আগে, টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দিনের মতো এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।








