জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইছাহাক আলী নামের ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারি পাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইছাহাক ওই গ্রামের রাসেলের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু ইছাহাক তার নানার বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে কামালের বাত্তি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি দুর্ঘটনাজনিত হওয়ায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরাধ
বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন







