গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি মাসের একদিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার ছিল ৭ জন।বৃহস্পতিবার (১৬ জুলাই) হাম উপসর্গে প্রাণহানি পৌঁছালো ৮ জনে। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের শরীরে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে।প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জন প্রাণ হারিয়েছেন। নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মৃত সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।বিভাগভিত্তিক পরিসংখ্যান বলছে, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে- ২৯৮ জন। সিলেট বিভাগে ৯৪, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৫, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জন প্রাণ হারিয়েছেন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের শরীরে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪১ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনে। নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ১০৪ জন।হাসপাতালগুলোয় চাপ বাড়ছে। এখন পর্যন্ত ৯৭ হাজার ৮১৯ জন ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ২৭৫ জন। হাসপাতালগুলোয় এখনও হাজার হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হামের সংক্রমণ রোধে টিকা কার্যক্রম বাড়ানো হলেও জনসচেতনতার অভাবে আক্রান্ত ও মৃত্যু কমছে না। বিশেষ করে শিশু ও নবজাতকদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
অপরাধ
হাম উপসর্গে একদিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, শীর্ষে ঢাকা

শেয়ার করুন







