বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওসের নতুন সুপারহিরো সিনেমা ‘সুপারগার্ল’। মুক্তির প্রথম সপ্তাহান্তে এটি বিশ্বব্যাপী আয় করেছে মাত্র ৬ কোটি ২৬ লাখ ডলার। ১৭ কোটি ডলার নির্মাণ ব্যয় ও প্রায় ১২ কোটি ডলার বিপণন খরচের বিপরীতে এই আয় স্টুডিওর জন্য বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সিনেমাটি শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ২০ থেকে ২১ কোটি ডলারের বেশি আয় করতে পারবে না। সে ক্ষেত্রে ‘সুপারগার্ল’ থেকে ৮ থেকে ১২ কোটি ডলার পর্যন্ত লোকসানের আশঙ্কা রয়েছে।








