গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ৫ জুলাই অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনার বিষয় ছিল ‘বাংলা সাহিত্যে শ্রেণিসংগ্রাম’।

বাংলা বিভাগের শিক্ষার্থী দিগন্ত বিশ্বাস, বাংলা সাহিত্যে শ্রেণিসংগ্রামের ধারাবাহিক উপস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি চর্যাপদ থেকে শুরু করে সমসাময়িক বাংলা সাহিত্য পর্যন্ত বিভিন্ন সময়ে শ্রেণিসংগ্রামের প্রতিফলন তুলে ধরেন। বিশেষভাবে চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, মহেশ এবং পুঁইমাচা, প্রাগৈতিহাসিকসহ বিভিন্ন সাহিত্যকর্মের শ্রেণিচেতনা ও সামাজিক বাস্তবতা আলোচনায় গুরুত্ব পায়।

গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিঘাদ রৌদ্র, আলোচিত বিষয়গুলোকে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেন। তিনি শ্রেণিবৈষম্য, শোষণ এবং সামাজিক পরিবর্তনের ধারণাকে সাহিত্যিক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেন, যা আলোচনাকে আরও সমৃদ্ধ করে।

পাঠচক্রে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

প্রচার সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা