বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী সরোয়ার হোসেনকে বর্তমান নির্বাহী পরিচালকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। তার যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।








