মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ড সময় সংঘটিত হয়। এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।জানা যায়, এর উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ক্ক উত্তর অক্ষাংশ ও ৯৫.২৬৮ক্ক পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানায়, রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ক্ক উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯ক্ক পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।
রাজনীতি
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত

শেয়ার করুন







