রাজধানীর মানিকনগরে বাসাবাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচ বাসামালিককে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) এই এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ও প্রজনন স্থান ধ্বংসে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসি জানায়, বারবার সচেতন ও সতর্ক করার পরও অবহেলা করায় ৫টি বাসাবাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী পাঁচ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি লার্ভা পাওয়া স্থানগুলোকে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
এমএমএ/বিএ








