জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মামুন খন্দকারকে বরিশালের ডিসি হিসাবে পদায়ন করা হয়েছে। এছাড়া বরিশালের ডিসি মো. খায়রুল আলম সুমনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।