বর্ষা শুধু নদী-খাল বা মাঠঘাটে পানি আনে না, গ্রামবাংলার শিশুদের জন্য নিয়ে আসে অন্য রকম এক উৎসবও। টানা বৃষ্টিতে বাড়ির চারপাশ, খালবিল ও জমিজমা পানিতে ভরে উঠলে নানা ধরনের মাছ চলে আসে। তখন বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরাও নেমে পড়ে মাছ ধরার আনন্দে। কারও হাতে ছোট জাল, কারও হাতে বড়শি, কেউ আবার ছাতা বা আল দিয়ে মাছ ধরে। বিদ্যালয় থেকে ফিরেও অনেকে বই–খাতা রেখে পানিতে নেমে পড়ে।
ছবির গল্প: বর্ষার জলে মাছ ধরার আনন্দ Rangpur,Children,Fish,Moinul Islam,09072026 থাম্বে 5 নং ছবিটি রাখবেন সেকশন: ছবি/বাংলাদেশ ট্যাগ/ মেটা কি ওয়ার্ড: ছবির গল্প: বর্ষার জলে মাছ ধরার আনন্দ
ছোট্ট জালে ধরা পড়েছে কয়েকটি মাছ। তা নিয়ে উচ্ছ্বসিত দুই ভাই–বোন। জলাশয়ের কাদা ছেঁকে মাছ খুঁজে বের করছেন এক ব্যক্তি। ধৈর্য আর কৌশল এভাবে মাছ ধরায় আনন্দই সবচেয়ে বড় প্রাপ্তি। জলাশয়ের ধারে সঠিক জায়গায় বড়শি ফেলার চেষ্টা করছে এক কিশোর। এভাবে বড়শি ফেলে কখন টোপ গিলবে মাছ—সেই প্রতীক্ষায় কেটে যায় সময়। জালে আটকে পড়া অল্প কিছু মাছ তৃপ্তি নিয়ে একে একে তুলে নিচ্ছে দুই কিশোর।পানির স্রোতের মুখে জাল পেতে মাছ ধরার চেষ্টা। বর্ষার স্রোতের সঙ্গে মাছও ভেসে আসে নতুন আশায়। এক শিশু অনেক কষ্টে ধরেছে কিছু মাছ। পরম আনন্দে সেগুলো বাছাই করছে। ধান কাটা হয়ে গেছে আগেই। এমন জমিতে আল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে দুই শিশু। গ্রামবাংলায় বর্ষায় এ এক চিরচেনা দৃশ্য, যেখানে খেলাই যেন মাছ ধরা, আর মাছ ধরাই খেলা। স্কুল থেকে ফেরার পথে তিন শিশু নেমে পড়েছে মাছ ধরতে। ছাতাকে বানিয়েছে মাছ ধরার সরঞ্জাম। বর্ষার এসব বিকেল শৈশবের নির্মল আনন্দের ঝাঁপিতে পরিণত হয়।