বায়ুদূষণের শীর্ষে আজ কঙ্গোর কিনশাসা, যেখানে তালিকায় মোট ১২৫টি শহর রয়েছে। ঢাকা রয়েছে ৮ নম্বরে এবং এর স্কোর ১১৭। ১৭ নম্বরে রয়েছে ফ্রান্সের প্যারিস এবং স্কোর ৮৮, ফ্রান্সের আরেক শহর নিস রয়েছে ২৮ নম্বরে এবং স্কোর ৭১। অন্যদিকে, স্পেনের বার্সেলোনা ৩৯ নম্বরে এবং স্কোর ৬৮ আর স্পেনের মাদ্রিদ রয়েছে ৭৫ নম্বরে এবং স্কোর ৫৩।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ১৩ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
আরও পড়ুন
নীরব ঘাতক বায়ুদূষণ, বেশি ঝুঁকিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশ
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১১৭ অর্থাৎ এই শহরের বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর ফ্রান্স ও স্পেনের চারটি শহরের স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে। ফলে এই চার শহরের বায়ুর মান একই অর্থাৎ মাঝারি বা সহনীয়।
এসএনআর








