ভারতভিত্তিক তিনটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ২৪ জনকে গ্রেফতারের ঘোষণা দিয়েছেন মার্কিন ফেডারেল প্রসিকিউটররা। এসব অপরাধচক্রের মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংও রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগও রয়েছে। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল প্রসিকিউটররা জানান, ‘টার্গেট কিলিং’, চাঁদাবাজি এবং মাদক পাচারের সঙ্গে জড়িত ভারতীয় অপরাধচক্রগুলোর বিরুদ্ধে কয়েক বছর ধরে চলা ফেডারেল তদন্তের ফলেই এসব গ্রেফতার সম্ভব হয়েছে। সিএনএন