ভোলার বোরহানউদ্দিনে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোস্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোক্তার হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকায়।মামলার বিবরণ থেকে জানা যায়, শ্যালিকাকে উত্ত্যক্ত করা নিয়ে ২০১৯ সালের ৩০ জুন মোক্তার হোসেন ও তার স্ত্রী আফজুন বেগমের মধ্যে ঝগড়া হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আফজুন বেগমকে শ্বাসরোধে হত্যা করেন মোক্তার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফরিদুর রহমান বলেন, “এই হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী নেই। আমরা ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আপিল করব।”/