নাটোরের নলডাঙ্গায় পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দলের সাধারণ সম্পাদক মো. আকবর আলীর উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী বাড়ি ফেরার পথে, নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে পথরোধ করে ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে আকবর আলীর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় জাসাস নেতার কাছ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাই করেন। পরে নলডাঙ্গা থানায় অভিযোগ করেন নলডাঙ্গা পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী।

এ বিষয়ে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু, তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/কেজে/এএসএম