বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা বিইউপির সিনেট হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহ্বুব-উল আলম।
সভায় বিইউপির উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন, যা বিইউপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করছে। বিইউপির ট্রেজারার এয়ার কমোডর রেজা এমদাদ খান ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকা ও ২০২৬-২০২৭ অর্থবছরের ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সভাটি সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল রাব্বি আহসান। সভায় সংসদ-সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং বিইউপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।








