পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থেকে অপহৃত এক ব্যবসায়ী ও তার নাবালক ছেলেকে কলকাতার একটি ভবন থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ভবনটি স্থানীয়ভাবে ভারতীয় জনতা পার্টির দপ্তর হিসাবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নরেন্দ্রপুর থানার এলাকার এক ব্যবসায়ী ও তার নাবালক ছেলে গত রোববার নিখোঁজ হন। এরপর তাদের পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানায় মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। কলকাতা প্রতিনিধি।








