সুইজারল্যান্ডের বিপক্ষে ২ গোল করার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। এখন টানা ১২টি বিশ্বকাপ ম্যাচে অন্তত ২টি করে গোল করেছে আলবিসেলেস্তেরা। যা বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের পক্ষেই আগে সম্ভব হয়নি।

এর আগে এই রেকর্ডটি ছিল উরুগুয়ের দখলে, যারা টানা ১১ ম্যাচে ২ বা তার বেশি গোল করেছিল। আর্জেন্টিনা এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের শীর্ষে উঠে গেল।

বিশ্বকাপে টানা দুই বার তার অধিক গোলের সর্বোচ্চ ধারাবাহিকতা:

আর্জেন্টিনা — *১২ ম্যাচ* (২০২২–২০২৬, চলমান)
উরুগুয়ে — ১১ ম্যাচ
জার্মানি — ১০ ম্যাচ
হাঙ্গেরি — ৯ ম্যাচ
ফ্রান্স — ৮ ম্যাচ

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শুধু ম্যাচ জিতছেই না, ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবল খেলেও বিশ্বকাপের ইতিহাসে নতুন মানদণ্ড স্থাপন করছে। এই দুর্দান্ত গোলধারা এখনও অব্যাহত রয়েছে।

আরআর/আইএন