৪৮ দলের অংশগ্রহণ, ১০৪ ম্যাচের সূচি এবং তিন দেশের যৌথ আয়োজন বিশ্বকাপকে আগের যেকোনো সংস্করণের চেয়ে বড় করেছে। সেই বিস্তৃত আয়োজনের সঙ্গে তাল মিলিয়েই বেড়েছে ফিফার আয়। আর সেই আয়ের একটি অংশ ফিরিয়ে দেওয়া হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে।