বিশ্বকাপের উন্মাদনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ফ্রান্স ফুটবল দলের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্যের বেড়াজালে জড়িয়ে পড়েছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। নেটদুনিয়ায় তাকে নিয়ে চলছে তীব্র সমালোচনা।

সম্প্রতি প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি আসে তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের পা থেকে। ফরাসিদের এমন দুর্দান্ত দাপট দেখে আর নিজেকে সামলাতে পারেননি বিগ বি।

কিন্তু প্রশংসার ভাষা হিসেবে তিনি যা বেছে নিয়েছেন, তাতেই চটেছেন ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ বচ্চন লেখেন, ‘এবার বলেই দি। এই ফরাসি দলটাই ১১ জন ফুটবলার আছেন। তার মধ্যে ১০ একজন কালো এবং একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।’

তার এই ‘সাদা-কালো’ বৈষম্যমূলক মন্তব্য পোস্ট হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলছেন, খেলোয়াড়দের গায়ের রঙ বা জাতিগত পরিচয় দিয়ে বিচার না করে তাদের জাতীয়তা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত ছিল। অনেকেই এই মন্তব্যকে চরম ‘অসংবেদনশীল’ এবং ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দিয়েছেন।

বিয়ের আগে মেয়েদের জন্য সেলিনা জেটলির বিশেষ পরামর্শ

চলতি বিশ্বকাপে ফ্রান্স দলে যেমন কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে কিংবা মাইকেল ওলিসের মতো কৃষ্ণাঙ্গ ফুটবলাররা মাঠ কাঁপাচ্ছেন, তেমনি লুকাস ডিনে বা অদ্রিয়ান র‍্যাবিওর মতো শ্বেতাঙ্গ তারকারাও অবদান রাখছেন। দলের ভেতরে যখন কোনো বিভেদ নেই, তখন অমিতাভের মতো একজন কিংবদন্তির মুখে প্রশংসার ছলে এমন ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের মনে আঘাত হেনেছে।

The post বিশ্বকাপের আবহে অমিতাভের পোস্ট নিয়ে বিতর্ক appeared first on ZoomBangla.