ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় তার ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই বাড়ির বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। আহত মোশাররফ বিদেশ থেকে সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।








