কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে নৌকাডুবে সিরাজ মোড়ল (৬৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সিরাজ মোড়ল বাহাদিয়া মোড়ল বাড়ির বাসিন্দা। তিনি বাহাদিয়া নামা বাজার মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে ছোট কোষা নৌকায় করে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ। ঘাস কেটে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানো হয়েছে।

এসকে রাসেল/এসআর/জেআইএম